২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বাসের চাপায় রিকশা চালকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাসের চাপায় পিষ্ট হয়ে এক রিকশা চালক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2012, 09:19 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাসের চাপায় পিষ্ট হয়ে এক রিকশা চালক নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তারাব-যাত্রাবাড়ী সড়কের সুলতানা কামাল সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর মিয়া (৩০) রূপগঞ্জের রূপসী এলাকার সিরাজ মিয়ার ছেলে। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার তারাব-যাত্রাবাড়ী সড়কের সুলতানা কামাল সেতু এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বাস আলমগীরের রিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে রিকশা চালক আলমগীর গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৫১৭ ঘ.