২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে শ্রমিকদের বিকেএমইএ কার্যালয় ঘেরাও

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিকেএমইএ কার্যালয় ঘেরাও করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 02:47 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিকেএমইএ কার্যালয় ঘেরাও করেছে। শনিবার সকালে শহরের চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ কার্যালয় ঘেরাওয়ের সময় ‘গার্মেন্ট র‌্যাক’র শ্রমিকরা বিক্ষোভ মিছিলও করে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিদ্ধিরগঞ্জের ২নম্বর ঢাকেশ্বরী এলাকায় ‘গার্মেন্ট র‌্যাক’র কারখানায় প্রায় সাতশ’ শ্রমিক রয়েছে। গত ৯ অগাস্ট এ কারখানার শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতনের পরিশোধ না করে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শনিবার সকালে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিকেএমইএ কার্যালয় ঘেরাও করে। পরে তারা মিছিল নিয়ে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয়। এক পর্যায়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতারা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা শান্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৬ ঘ.