২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিজানুরকে হত্যার হুমকিতে জিডি

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার একান্ত সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার একান্ত সচিব। ধানমন্ডি থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকালে মিজানুর রহমানের একান্ত সচিব আরফাত আশিক জিডিটি করেন। মিজানুর রহমানকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। ওসি বলেন, “তিনি (মিজানুর রহমান) চাইলে তাকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে।” শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি মোবাইল ফোন নম্বর (০১৯৬৬৫৩৩৮৯৬) থেকে গত কয়েকদিন ধরে মিজানুর রহমানকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। মিজানুর রহমান যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ‘স্পষ্ট বক্তব্য’ দেওয়ায় তাকে এ হুমকি দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৭১৯ ঘ.