২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ১ তরুণ খুন

বগুড়া ভা-ারী সিটি ওয়ান আবাসিক প্রকল্পে এক তরণ খুন এবং অপর একজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 06:58 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

বগুড়া, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া ভা-ারী সিটি ওয়ান আবাসিক প্রকল্পে এক তরণ খুন এবং অপর একজন আহত হয়েছে। শনিবার সকাল ৯টার সময় নিহত তরুণের লাশ উদ্ধার এবং আহত তরুণকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। নিহত ওমেদ (১৫) কাটনারপাড়া এলাকার শিপনের ছেলে এবং আহত রাহাদ (১৪) একই এলাকার আলিমের ছেলে। হাসপাতালে ভর্তি রাহাদ জানায়, শনিবার ভোরে তাদের ছিনতাইকারীরা রামদা দিয়ে আঘাত করলে ওমেদ মারা যায়। তবে, স্থানীয় কাউন্সিলর আমিনুল ফরিদ জানান, এ দু’জন এলাকায় ছিনতাইকারী হিসেবে পরিচিত। বগুড়া পুলিশের এএসপি (এ সার্কেল) মকবুল হোসেন জানান, তাদের ছিতাইকারীদের কবলে পড়ার কোন কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। “তবে নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে ঘটনা ঘটেছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।” লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৫৪ ঘ.