২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টিকিট কালোবাজারি গ্রেপ্তার

টিকিট কালোবাজারির অভিযোগে চট্টগ্রাম রেল স্টেশন থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 06:29 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

চট্টগাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিকিট কালোবাজারির অভিযোগে চট্টগ্রাম রেল স্টেশন থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার সকালে সাতটি টিকিটসহ মো. ওমর ফারুককে (৩০) গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফারুকের কাছ থেকে ১৮ অগাস্টের সুবর্ণা এক্সপ্রেসের চারটি, ১৫ অগাস্টের উদয়ন এক্সপ্রেসের একটি এবং চট্টলা এক্সপ্রেসের দুটি টিকিট উদ্ধার করা হয়। টিকিটগুলো বিক্রির জন্য ফারুক সকাল সাড়ে ৮টার দিকে কাউন্টারের সামনে ঘোড়াঘুড়ি করছিল বলে তিনি জানান। ঈদ উপলক্ষে গত ৫ অগাস্ট থেকে রেলের অগ্রিম টিকিট দেওয়া শুরুর পর থেকে গত পাঁচদিনে রেল কর্মচারীসহ ১০ জন টিকিট কালোবাজারিকে রেলস্টেশন ও আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১২২৬ ঘ.