২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাত শহীদের ‘সহযোগী’ গ্রেপ্তার

রাজধানীর স্বামীবাগ এলাকায় দুই যুবক গ্রেপ্তার হয়েছেন। এদের একজন ডাকাত শহীদের সহযোগী বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2012, 05:08 AM

Updated : 24 Aug 2022, 11:55 AM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর স্বামীবাগ এলাকায় দুই যুবক গ্রেপ্তার হয়েছেন। এদের একজন ডাকাত শহীদের সহযোগী বলে পুলিশ জানিয়েছে। শনিবার প্রথম প্রহরে মো. ফারুক ওরফে ভাগিনা ফারুক (২৩) ও আল আমিন ওরফে সানি (২২) নামে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মশিউর রহমান জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে ওয়ারীর টিপু সুলতান রোডের একটি নির্মাণাধীন ভবন থেকে ১৩০ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। তারা ওই ভবনে বসে ফেন্সিডিল বিক্রি করছিল। গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যে স্বামীবাগের মুন্সিহাটের একটি বাসা থেকে দুটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তা মশিউর জানান। তিনি বলেন, ফারুক নিহত শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহীদের সহযোগী ছিল বলে স্বীকার করেছে। ডাকাত শহীদ গত ৪ জুলাই রাজধানীর লক্ষ্মীবাজারের র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন ডাকাত শহীদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২৫৪ ঘ.