নরসিংদী, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন পলাশ থানা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক আহমেদ।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ঘোড়াশাল কড়ইতলায় তার ওপর গুলি চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
পলাশ থানার ওসি মো. শাহাদৎ হোসেন সাংবাদিকদের বলেছেন, অভ্যন্তরীণ কোন্দলের কারণে হামলার শিকার হন ফারুক।
“ছাত্রদলের কমিটি নিয়ে ফারুক গ্রুপ ও জুয়েল গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে কড়ই তলায় ফারুকের ওপর গুলি চালায় প্রতিপক্ষ,” বলেন তিনি।
আহত ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১৭ ঘ.
bdnews24