২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৬০ হাজার টাকার জালনোটসহ একজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট এলাকা থেকে ৬০ হাজার টাকার জালনোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 12:41 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট এলাকা থেকে ৬০ হাজার টাকার জালনোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে নিউ মার্কেট মোড় থেকে গ্রেপ্তার হওয়া এনামুল হকের বাড়ি সাতকানিয়া উপজেলায়। র‌্যাব-৭ এর উপ-পরিচালক মেজর রাকিবুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিউ মার্কেট মোড় থেকে এনামকে গ্রেপ্তার করা হয়। এনামের কাছে এক হাজার টাকার ৬০টি জালনোট উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এনামুল নিউ মার্কেটসহ নগরীর বিভিন্ন এলাকায় জালনোট সরবরাহ করত বলে স্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮৩৩ ঘ.