২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ডাকাতের অস্ত্রের আঘাতে মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ডাকাতদের অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2012, 09:31 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

ঝিনাইদহ, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ডাকাতদের অস্ত্রের আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার প্রথম প্রহরে মহেশপুর-যাদবপুর সড়কের নাটিমাতে এ ঘটনায় নিহতের নাম আরিফুল ইসলাম (২৫)। তিনি উপজেলার মাটিলা গ্রামের বজলুর রহমানের ছেলে। মহেশপুর থানার উপপরিদর্শক শহীদুল্লাহ জানান, একদল ডাকাত নাটিমাতে গাছ ফেলে ব্যারিকেড দেয়। এ সময় আরিফুল তার দুই বন্ধুসহ মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। ব্যারিকেডের কাছে মোটরসাইকেলের গতি রোধ হলে ডাকাত দল আরিফুলদের ওপর হামলা চালায়। মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার সময় আরিফুল চিৎকার করলে ডাকাতরা তাকে কুপিয়ে জখম করে। একপর্যায়ে চিৎকার শুনে গ্রামবাসীরা এগিয়ে এলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তখন গ্রামবাসীরা ধাওয়া করে মোটরসাইকেলসহ নুর ইসলাম নামে এক ডাকাতকে আটক করে। নুরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫২৪ ঘ.