খাগড়াছড়ি, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ইতলি এলাকায় এ দুর্ঘটনায় নিহতের নাম আব্দুল মালেক (৪৫)।
মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী জানান, খাগড়াছড়ি থেকে যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম যাচ্ছিল। পথে ওসমান পল্লী থেকে মালেক বাসের ছাদে উঠতে গেলে ছিটকে পড়ে আহত হন।
সঙ্গে সঙ্গে তাকে মানিকছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪২৮ ঘ.
bdnews24