২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ইউনিপে টু ইউ এজেন্ট কারাগারে

গ্রাহকদের টাকা আতœসাতের মামলায় ইউনিপে টু ইউ’র খাগড়াছড়ির প্রধান এজেন্টকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

খাগড়াছড়ি, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহকদের টাকা আতœসাতের মামলায় ইউনিপে টু ইউ’র খাগড়াছড়ির প্রধান এজেন্টকে কারাগারে পাঠিয়েছে আদালত। খাগড়াছড়ির মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক বুধবার এ আদেশ দেন। এর আগে আব্দুল করিম নামের ওই এজেন্ট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নাকচ হয়। গত ৪ জুলাই আব্দুল করিমের বিরুদ্ধে এই আদালতে আব্দুল করিমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ইউনিপে টু ইউ’র ৩২ গ্রাহকের পক্ষে মো. ইলিয়াছ উজ্ জামান। মামলার বাদীর আইনজীবী আকতার উদ্দিন মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাকিম মামলাটি আমলে নিয়ে আসামিকে বুধবার (৮ অগাস্ট) আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। বাদী মো. ইলিয়াছ উজ্ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইচছড়ির বাসিন্দা ইউনিপে টু ইউ’র প্রধান জেলা এজেন্ট আব্দুল করিম ৩২ জন গ্রাহক থেকে ৫১ লাখ ২৭ হাজার ৭শ’ টাকা আত্মসাৎ করেছেন। টাকা নেওয়ার পর তিনি আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি এবং টাকাও ফেরত দেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৫ ঘ.