২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ টিকিট কালোবাজারি গ্রেপ্তার

চট্টগ্রামে টিকিট কালোবাজারির অভিযোগে পূর্ব রেলের এককর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 11:54 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে টিকিট কালোবাজারির অভিযোগে পূর্ব রেলের এককর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সকাল সোয়া ৬টার দিকে চট্টগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফরম থেকে ঢাকা-চট্টগ্রাম আন্ত:নগর বিভিন্ন ট্রেনের ১৬টি সিটের আটটি টিকিটসহ তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- পূর্ব রেলের লাইন ইলেকট্রিশিয়ান আফাজ উদ্দিন (৫০), কবির হোসেন (২০) ও নাসির উদ্দিন (৩০)। র‌্যাব-৭ এর উপ-পরিচালক মেজর রাকিবুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টেশন প্ল্যাটফরমে অবৈধভাবে বেশি দামে টিকিট বিক্রির সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩৫৩ ঘ.