২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরী থেকে তিনটি অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরী থেকে তিনটি অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত পৌনে ১০টায় বাকলিয়ার খালপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- নাজিম উদ্দিন ও আবু বকর। র‌্যাব-৭ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খালপাড়া এলাকা থেকে দুটি এলজি, একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা হচ্ছে বলে জানান র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/২৩২০ ঘ.