২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত

রাজধানীর মহাখালী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মহাখালী ওয়ারলেসগেইট বেলতলায় এ ঘটনা ঘটে। বশির আহমেদ মিনা (৩৫) নামে ওই ব্যক্তি মহাখালী এলাকায় পানির ব্যবসা করতেন। তার বাবার নাম ইসহাক মিয়া। তিনি বাড্ডা এলাকায় বসবাস করতেন। মিনার চাচাতো ভাই রুবেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, বিকালে চালের দোকানে বসে থাকা অবস্থায় একটি মোটর সাইকেলে করে দুই সন্ত্রাসী মিনাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আশেপাশের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে মিনা মারা যান বলে জানান রুবেল। তবে কী কারণে মিনাকে গুলি করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিনার ডান পাজরে দুটি, পেটে একটিসহ মোট পাঁচটি গুলি লেগেছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮০৭ ঘ.