২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে কচ্ছপসহ আটক ২

পাচারের সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ১০৮টি কচ্ছপসহ দুইজনকে আটক করেছে আমর্ড পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 08:56 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাচারের সময় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ১০৮টি কচ্ছপসহ দুইজনকে আটক করেছে আমর্ড পুলিশ। সোমবার রাত পৌনে ১টার দিকে বিমানবন্দর থেকে শেখ কিবরিয়া (৩৫) ও মো. খায়রুল আলমকে (৪০) আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে কিবরিয়া ভারতীয় নাগরিক বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আমর্ড পুলিশের সহকারী সুপার মনিরুল ইসলাম। তিনি বলেন, দুটি ব্রিফকেসে ভরে ১০৮টি কচ্ছপ নিয়ে বিমানবন্দরের ‘নিরাপদ এলাকা’ পার হওয়ার সময় তাদের আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে দুজন জানিয়েছেন, কচ্ছপগুলো ভারত থেকে সড়ক পথে ঢাকায় আনা হয়েছিলো। কচ্ছপগুলো নিয়ে তারা থাইল্যান্ড যাচ্ছিলেন। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা মনিরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৪৫৪ ঘ.