২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩

নরসিংদীতে মেঘনা নদীতে ইঞ্জিন চালিত দুটি যাত্রীবাহী নৌকার সংঘর্ষে পানিতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2012, 10:10 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

নরসিংদী, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে মেঘনা নদীতে ইঞ্জিন চালিত দুটি যাত্রীবাহী নৌকার সংঘর্ষে পানিতে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনায় নিহত দুই জনের পরিচয় পাওয়া গেছে। অপর জনের পরিচয় জানা যায়নি। এরা হলেন- আবু ছাইদ (৩০), দানিছ (২৬)। তাদের বাড়ি সদর উপজেলার চরাঞ্চল কালাই গোবিন্দপুর। সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুবেল মিয়া ও মাইনুদ্দিন মাঝির দুটি ইঞ্জিন চালিত নৌকা শহরের পুরাতন লঞ্চঘাট থেকে কালাই গোবিন্দপুর যাচ্ছিল। একপর্যায়ে পাল্লা দিয়ে নদী পার হওয়ার সময় একটি নৌকা অপর নৌকার ওপর উঠে পড়ে। এতে উভয় নৌকার যাত্রীরা পানিতে পড়ে যায়। তখন দুই নৌকার প্রায় ৪০-৪৫ জন যাত্রী সাঁতরে নদীর কিনারায় উঠতে পারলেও ছাইদ, দানিছ ও অজ্ঞাত পুরুষ পানিতে ডুবে মারা যায়। লাশ মঙ্গলবার দুপুরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬০৮ ঘ.