জয়পুরহাট, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের আক্কেলপুর থেকে হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে পৌর সদরের শ্রীকৃষ্টপুর গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে এ অভিযানকালে পাঁচ যুবককে আটক করা হয় বলে জানায় পুলিশ।
আটক হয়েছেন জাহাঙ্গীর আলম (৩০), সবুজ মিয়া (২৫), মাহাবুবুল ইসলাম (৩৫), তাজেল হক (২৮) ও মাসুদ রানা (২৫)। পরে আদালতে হাজির করলে তাদের কারাগারে পাঠানো হয়।
আক্কেলপুর থানার ওসি সহিদার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাঙ্গীরের বাড়ি থেকে এক হাজার ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের সময় পাঁচ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে সবুজ দীর্ঘদিন ধরে ফেনসিডিল ব্যবসার সঙ্গে যুক্ত।
তবে জাহাঙ্গীর বলেন, আটক সবাই তার শ্বশুরবাড়ির লোক। তারা সোমবার তার বাড়িতে বেড়াতে আসেন। বাড়িতে ফেনসিডিল রাখার সঙ্গে তারা যুক্ত থাকতে পারেন। তিনি নিজে ফেনসিডিল রাখা বা ব্যবসার সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১০০ ঘ.
bdnews24