২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ টাকার জন্য বন্ধুকে ছুরি মেরে হত্যা

মাত্র ২০ টাকার জন্য চাঁদপুরের কচুয়া উপজেলায় এক যুবককে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 06:08 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

চাঁদপুর, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র ২০ টাকার জন্য চাঁদপুরের কচুয়া উপজেলায় এক যুবককে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান বলে জানায় পুলিশ। এ ঘটনায় নিহতের এক বন্ধুকে আটক করা হয়েছে। নিহত মো. এনামুল হক (২৪) উপজেলার সিংগাইর গ্রামের বাসিন্দা। চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমির জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টায় এনামুলকে ছুরি মেরে গুরুতর আহত করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এনামুল মারা যান। এ ঘটনায় এলাকার লোকজন একই গ্রামের মাহমুদ উল্যাহ (২৫) নামের এক যুবককে গণপিটুনির পুলিশে দিয়েছে বলে জানান এসপি। “মাত্র ২০ টাকা লেনদেনকে কেন্দ্র করে মাহমুদ তার বন্ধু এনামুলকে ছুরি মারে বলে এলাকাবাসী পুলিশকে জানিয়েছে।” এসপি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২৩৫৬ ঘ.