২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বাস খালে, ২০ যাত্রী আহত

বান্দরবানের রোয়াংছড়িতে যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 12:39 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

বান্দরবান, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের রোয়াংছড়িতে যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরে বান্দরবান-রোয়াংছড়ি সড়কে লুলাইনপাড়ায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল এবং বান্দরবান সদর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রোয়াংছড়ি থানার ওসি আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বান্দরবান থেকে রওয়ানা হয়ে একটি বাস লুলাইনপাড়া পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পাহাড়ি খালে পড়ে যায়। পরে বান্দরবান থেকে দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়। বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রবীণ বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বিজয় চক্রবর্তী (৪), তার মা লাকী চক্রবতীসহ (২৭) আরো দুই অজ্ঞাত পরিচয় যাত্রীকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা হলেন- আবুল কালাম আজাদ (৩৫), রণি ত্রিপুরা (৫০), দিলীপ কুমার সিংহ (৩৩), নুরুল হক (৫০), লাল প্রু মারমা (২৫), কাজী শফিউল আজম (৩০), বিচন্দ্র ত্রিপুরা (২৫), চসা মারমা (২৫), লক্ষ্মী বাবু তনচংগ্যা (২৫), শিমুল তনচংগ্যা (২০), অজয় তনচংগ্যা (২৫), মংচিং প্রু (৩৫), তুলহা ত্রিপুরা (৫৫), আশু চক্রবর্তী (৩০) ও ফারুক হোসেন (৩০)। তার সবাই বান্দরবান সদর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান প্রবীণ বণিক। এদিকে দুর্ঘটনায় আহতদের দেখতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সংসদ সদস্য বীর বাহাদুর, পুলিশ সুপার কামরুল আহসান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, পৌরসভা মেয়র মো. জাবেদ রেজা ও জেলা বিএনপি সভাপতি সাচিং প্রু জেরী হাসপাতালে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮৩৩ ঘ.