২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে যাত্রীবাহী বাস খালে, নিহত ১

নাটোরের সিংড়া উপজেলায় সোমবার একটি যাত্রীবাহী বাস খালে পড়ে একজন নিহত এবং মহিলা ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

নাটোর, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের সিংড়া উপজেলায় সোমবার একটি যাত্রীবাহী বাস খালে পড়ে একজন নিহত এবং মহিলা ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। নিহত নাছিমা বেগম (৩০) সিংড়ার ধুলাউড়ি শেরকোল গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিংড়া থানার ওসি এস এম ফয়জার রহমান সাংবাদিকদের বলেন, দুপুরে সিংড়ার বামিহাল থেকে যাত্রীবাহী বাসটি নাটোর আসার পথে উপজেলার শেরকোল দশমাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নাটোর-বগুড়া মহাসড়কের পাশে চলনবিলের খালে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে অন্তত ২৬ জন যাত্রী। নাটোর দমকল বাহিনী ও সিংড়া থানা পুলিশ গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহতদের হাসপাতালে নেওয়ার পর নাছিমা বেগমের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৪ ঘ.