২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ডাইং কারখানাকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা

ত্রুটিপূর্ণভাবে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) পরিচালনার কারণে গাজীপুরে এক ডাইং কারখানা কর্তৃপক্ষকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 09:13 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

গাজীপুর, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রুটিপূর্ণভাবে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) পরিচালনার কারণে গাজীপুরে এক ডাইং কারখানা কর্তৃপক্ষকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুরর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের জয়দেবপুরে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং কারখানার ব্যবস্থাপনা পরিচালককে এ জরিমানা করা হয়। এ কারখানায় প্রতিদিন সাত টন কাপড় ডাইং করা হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্প্রতি ওই কারখানা পরিদর্শন করে ইটিপি সম্পূর্ণ বন্ধ পাওয়া যায়। সোমবার কারখানার ব্যবস্থাপনা পরিচালককে এ অর্থদ- দিয়ে অবিলম্বে ইটিপির ত্রুটি দূর করার নির্দেশ দেওয়া হয় বলে জানান তিনি। অভিযানে ইটিপি পরিচালনায় অনেক অনিয়ম ও অব্যবস্থাপনার ঘটনা বেরিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, “শুধু জরিমানা নয়, কারিগরী পরামর্শ ও নির্দেশনা দিয়েও উদ্যোক্তাদের সচেতন করা হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫১১ ঘ.