২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 05:51 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঝিনাইদহ, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন। নিহত লাল্টু মিয়া (২৮) মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ভোর ৫টার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার রনঘাট ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে লাল্টু ও শাহীন নামে দুই বাংলাদেশি আহত হন। গুলিবিদ্ধ হয়ে তারা এপারে ফিরতে পারলেও যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে লাল্টুর মৃত্যু হয়। আহত শাহীন (২৯) যশোরের শার্শা উপজেলার হাইনোখোলা গ্রামের বাসিন্দা বলে মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন। বাংলাদেশ সরকার ও বিভিন্ন মানবাধিকার সংস্থা দীর্ঘ দিন ধরেই সীমান্তে বেসামরিক নাগরিকদের হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে আসছে। প্রতিবাদের মুখে গত বছর ভারত সরকার বিএসএফকে ‘প্রাণঘাতী নয়’ এমন অস্ত্র সরবরাহের ঘোষণা দিলেও হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১১৪৫ ঘ.