২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৩টি মৎস্য ইনস্টিটিউট

মাছের উৎপাদন বাড়াতে গবেষণার ওপর জোর দিয়ে মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আরো তিনটি মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপনের আশ্বাস দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 05:40 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছের উৎপাদন বাড়াতে গবেষণার ওপর জোর দিয়ে মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস আরো তিনটি মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপনের আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, “মৎস্যখাতে কারিগরি জ্ঞানসম্পন্ন জনবলের অভাব রয়েছে। এ অভাব দূর করতে সরকার দেশে আরো তিনটি মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নিয়েছে।” রোববার মৎস্য ভবনে মৎস্য ডিপ্লোমা কোর্সের বিষয়ে অবহিতকরণ কর্মশালার উদ্বোধন এবং ওই কোর্সের জন্য প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। সরকার আগামী ২০২১ সালের মধ্যে দেশে মাছের উৎপাদন ৩৯ লাখ ১০ হাজার মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। এ লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ জনবলের পাশাপাশি মাছের নিরাপদ আবাসস্থল, নির্বিঘœ প্রজনন ক্ষেত্র এবং পোনা মাছের অবাধ বিচরণ ক্ষেত্র নিশ্চিত করার পরামর্শ দেন লতিফ বিশ্বাস। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব উজ্জ্বল বিকাশ দত্ত এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদও বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২৩৩৪ ঘ.