ঢাকা, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
রোববার বিকালে পল্লবীর সাগুফতা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ আলী (৩৫)।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে সাগুফতা হাউজিংয়ের তালতলা নামক স্থানে সন্ত্রসীরা ওই যুবককে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের শুধু নাম জানা গেছে। তার সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১৪১ ঘ.
bdnews24