চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি নতুন হল নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরকে।
রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভাকক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ বলেন, “আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য দুটো হল নির্মাণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী দেশের শিক্ষা ও গবেষণা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৮২৫ ঘ.
bdnews24