২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে মোবাইল ফোনসেট উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে অবৈধভাবে আনা ৪৫০টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে অবৈধভাবে আনা ৪৫০টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুবাই থেকে আসা দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। এসব ফোনের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে আসা যাত্রী কামাল উদ্দিন ও ইমরানুল হাসানের লাগেজ তল্লাশি করে বিভিন্ন কোম্পানি ও মডেলের ৪৫০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।” উদ্ধার করা অবৈধ মোবাইল ফোনসেটগুলো কাস্টডিয়ান শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭০৮ ঘ.