কুমিল¬া, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে প্রায় পাঁচ ঘণ্টা যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা স্টেশনের স্টেশন মাস্টার মো. হোসেন মজুমদার।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী এই ট্রেনের চারটি চাকা ময়নামতি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়।
পরে ৮টার দিকে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
স্টেশন মাস্টার মো. হোসেন মজুমদার বলেন, “রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারের পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ পুনর্স্থাপিত হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এএল/০০০৩ ঘ.
bdnews24