২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

সাভারে একটি পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 05:13 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

সাভার, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে একটি পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত মো. মাসুদ (১৬) লুটেরচর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি ক্রোকারিজ দোকানের কর্মচারী ছিলেন বলে পুলিশ জানায়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুবাইদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের গলায় রশি পেঁচানো ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএইচ/১১০৯ ঘ.