২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুল হামিদের মৃত্যুতে খালেদার শোক

ক্রীড়া ধারাভাষ্যকার ও ক্রীড়া সাংবাদিক আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 04:57 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রীড়া ধারাভাষ্যকার ও ক্রীড়া সাংবাদিক আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান জানান, এক শোকবার্তায় খালেদা জিয়া বলেন, “ধারাভাষ্যে বাংলাদেশের ক্রীড়াকে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছেন প্রয়াত আব্দুল হামিদ। ক্রীড়া ধারাভাষ্যে তিনি ছিলেন পথ প্রদর্শক। খালেদা প্রয়াত আব্দুল হামিদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান আব্দুল হমিদ। তার বয়স হয়েছিল ৭৬ বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২৫৪ ঘ.