চট্টগ্রাম, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেতাদের মন্ত্রিসভায় যোগদানসহ নানা প্রলোভন দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম নগর বিএনপি’র সভাপতি আমীর খসরু শনিবার বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ কথা বলেন।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে শেখ হাসিনা বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। নির্বাচনী প্রতিশ্র“তি পূরণ না করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন না করার পাঁয়তারা করছেন তিনি।
এসব বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে শেখ হাসিনা নিরপক্ষে নির্বাচন থেকে দূরে সরে যেতে চাইছেন বলেও অভিযোগ করেন আমীর খসরু।
শেখ মুজিবুর রহমান আজীবন প্রেসিডেন্ট থাকতে চেয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, এজন্য তিনি আইন করে সব রাজনৈতিক দল বন্ধ করে বাকশাল গঠন করেছেন। শেখ হাসিনাও তার বাবার পথ ধরছেন।
চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২১২৯ ঘ.
bdnews24