২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে একটি কারখানায় খেলার সামগ্রী তৈরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে একটি কারখানায় খেলার সামগ্রী তৈরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে ডবলমুরিং থানার মনছুরাবাদ এলাকার এশিয়ান গ্রুপের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। মো. রুবেল দেওয়ান (২৫) নামে ওই শ্রমিক বরিশাল জেলার মেহেদীগঞ্জের খাজুরিয়ার এলাকার শাহজাহান দেওয়ানের ছেলে। তিনি নগরীর ডবলমুরিং এলাকায় বসবাস করত। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কনস্টেবল মংসি মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই কারখানয় মেশিনে খেলার সামগ্রী প্রস্তুতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় রুবেল। মারাত্মক আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১১১ ঘ.