২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ার সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা

কাপাসিয়ায় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা ভাইস-চেয়ারম্যানসহ ১০৯ জনের বিরুদ্ধে মামলা-পাল্টা মামলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

গাজীপুর, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- তানজিম আহমেদ সোহেল তাজের ছেড়ে দেওয়া সংসদীয় আসনে উপনির্বাচনের অগ্রিম প্রচারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’টি পক্ষের সংঘর্ষেও ঘটনায় পরস্পরের বিরুদ্ধে ১০৯ জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রুহুল আমিনসহ ৭৩ জন এবং রুহুল আমিন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজ উদ্দিন মোল্লাসহ ৩৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। কাপাসিয়া থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. রাহাত খান জানান, “এ সব মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।” সরকারদলীয় সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজের পদত্যাগের পর গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনটি শূণ্য হয়। তবে এখনও এ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে গত শুক্রবার বিকেলে আগাম প্রচার মিছিল বের করে রুহুল আমিন। এ সময় স্থানীয় আমরাইদ বাজারে প্রতিপক্ষের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে বাজারের আইডিয়াল হাসপাতাল ও কয়েকটি দোকানপাট ভাংচুর, ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় এবং অন্তত ৩০জন আহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮১৫ ঘ.