২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদীতে শিশু খুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 11:40 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

পাবনা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ঈশ্বরদী উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে সাড়া ঝাউদিয়া গ্রামের প্রথম শ্রেণির ছাত্রী মিষ্টি নিখোঁজ হয়। শনিবার সকালে ওই গ্রামের একটি আখ ক্ষেতে তার লাশ পাওয়া যায়। মিষ্টির বাবা দিনমজুর মোস্তাক আহমেদ বলেন, তার মেয়ের দুই চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের হিহ্ন রয়েছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঈশ্বরদী থানার ওসি মো. আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাটি খুবই নির্মম ও পৈশাচিক। শিগগিরই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং ঘাতকদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৫ ঘ.