২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে অস্ত্রসহ যুবক আটক

নাটোরের গুরুদাশপুর উপজেলা থেকে শনিবার অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 11:14 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

নাটোর, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের গুরুদাশপুর উপজেলা থেকে শনিবার অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুইটি বিদেশে তৈরি পিস্তল, আট রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটক হাবিবুর রহমান হবিল (২৭) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পনের শিখা গ্রামের আশু উদ্দিনের ছেলে। গুরুদাশপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঢাকাগামী একটি যাত্রীবাহী নৈশ কোচ কাছিকাটা টোল প্লাজায় এলে যাত্রী হাবিবুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এই অস্ত্র ও গুলি তার দু’পায়ের উরুতে বিশেষভাবে বাঁধা ছিল। থানার উপ-পরিদর্শক ওসমান গনি বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.