২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা যুবক নিহত

গাজীপুরের সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 08:50 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

গাজীপুর, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুরের সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। শনিবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার পূবাইল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পূবাইল স্টেশন মাস্টার মো. তহিরুল ইসলাম জানান, রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় উপকূল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে মারা যায় ওই যুবক। নরসিংদী রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪৪৮ ঘ.