নড়াইল, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাট এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল বহনকারী প্রাইভেটকারসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে পুলিশ প্রাইভেটকার তল্লাশি করে ৪৭ বোতল এবং ছয় লিটার প্যাকেটকৃত ফেন্সিডিল উদ্ধার করে।
এ ঘটনায় আটক আরিফুর রহমান ভূইয়া (৪০) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার রুপসী (বাগবাড়ী) গ্রামের মৃত গিয়াস উদ্দিন ভূইয়ার ছেলে।
লোহাগড়া থানার ওসি আকরাম হোসেন জানান, শুক্রবার গভীর রাত ২টার দিকে নড়াইল-ঢাকা সড়কের কালনা ফেরিঘাট এলাকায় একটি সাদা রঙের প্রাইভেট কার তল্লাশি করে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ সময় প্রাইভেটকারের মালিক ফেন্সিডিল ব্যবসায়ী আরিফুরকে আটক করা করা হয়। তিনি ফেন্সিডিল নিয়ে যশোর থেকে ঢাকা যাচিছলেন।
এ সময় আরিফুরের সহযোগী যশোরের কোতয়ালী থানার পালবাড়ি এলাকার জনি নামে এক যুবক পালিয়ে যায়।
এ ঘটনায় লোহাগড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫২৫ ঘ.
bdnews24