গাজীপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- পূর্বশত্রুতার জেরে গাজীপুরে এক ভাতিজা তার চাচা হত্যা করা অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জাজর এলাকায় ধারালো অস্ত্রে কুপিয়ে স্থানীয় ব্যবসায়ী মো. ইমরানকে (৪০) খুন করেছে হারুন-অর-রশীদের ছেলে রতন (২৫)।
পরে এলাকাবাসী ঘাতককে আটক করে পুলিশে দিয়েছে।
জয়দেপুর থানাধীন ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সোজায়েত হোসেন জানান, সকালে ইমরানকে জাজর বাজারে তার দোকানে রতন ধারালো অস্ত্র (ছেন) দিয়ে এলাপাথারি কুপিয়ে গুরুতর জখম করে।
এলাকাবাসী রতনকে আটক করে পুলিশে দেয় এবং ইমরানকে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩১৫ ঘ.
bdnews24