২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তড়িতাহত হয়ে নারীর মৃত্যু

নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 07:16 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে হালিশহর থানার নয়াবাজার এলাকায় নিজ বাসায় মারা যান বেবী বেগম (৩৫)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রেদওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসায় পানির মটর ছাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বেবী। গুরুতর আহতাবস্থায় বেবীকে চমেক হাসপাতালে আনা হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৪ ঘ.