২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালখালীতে দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 07:16 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছে। শনিবার সকালে বোয়ালখালীর ফুলতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জু রানী শীল (৭০) পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি গ্রামের নিতাই পদ শীলের স্ত্রী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রেদওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরমুখী সিএনজি চালিত অটো রিকশার সঙ্গে বিপরীতমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশা আরোহী মঞ্জু রানী আহত হন। মঞ্জু রানীকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১২ ঘ.