ঢাকা, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে আগুনে ঝুটের আটটি গুদাম পুড়েছে।
শনিবার প্রথম প্রহরে ১৩ নম্বর সেকশনের এক নম্বর রোডের লুৎফরের ঝুটের গুদামে আগুন লাগে। অগ্নিনির্বাপন বাহিনীর আটটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টায় আগুন নেভায়।
আগুনে ২০ লাখ টাকার ঝুট পুড়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অগ্নিনির্বাপন বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।
রাত ১টার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ড ঘটে বলে তিনি জানান।
আগুনে কেউ হতাহত হয়নি বলেন ওই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১০১০ ঘ.
bdnews24