ঝিনাইদহ, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শুক্রবার ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহত লাল বানু (৭০) উপজেলার সুন্দরপুর গ্রামের প্রয়াত রাজ আলী সরদারের স্ত্রী।
রেলওয়ের কোটচাঁদপুর স্টেশন মাস্টার নুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেস চিত্রার চালক তাকে জানিয়েছেন- রেল লাইন পার হওয়ার সময় ওই বৃদ্ধা কাটা পড়েছেন।
কালীগঞ্জ থানার ওসি সৈয়দ মো. কামরুজ্জামান বলেন, রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন লাল বানু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১৩ ঘ.
bdnews24