২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বস্ত্র শ্রমিকের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বস্ত্র কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

চট্টগ্রাম, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বস্ত্র কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে সীতাকুণ্ডের বারো আউলিয়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রাবেয়া সুলতানা (২৪) একই এলাকায় মার্কস টেক্সটাইল মিলে কাজ করতেন। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার গাছুয়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতের পালার কাজ শেষে সকালে কারখানা থেকে ঘরে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা পড়ে রাবেয়া মারা যান। তবে কোন গাড়ির চাপায় তিনি মারা গেছে তা পুলিশ বা স্থানীয়রা জানাতে পারে নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৭১১ ঘ.