২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নুহাশ পল্লী থেকে ফিরেছেন শাওন

নুহাশ পল্লীতে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করে ঢাকায় ফিরেছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 11:49 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

গাজীপুর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নুহাশ পল্লীতে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করে ঢাকায় ফিরেছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। বৃহস্পতিবার সকালে মা সংসদ সদস্য তহুরা আলী, দুই সন্তান নিষাদ ও নিনিত এবং এক ভাই ও ভাবীকে নিয়ে গাজীপুরে নুহাশ পল্লীতে পৌঁছান শাওন। নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কবর জিয়ারত শেষে বৃহস্পতিবার বিকালেই ঢাকা ফেরার কথা থাকলেও শাওন অসুস্থবোধ করায় রাতে নুহাশ পল্লীতেই থেকে যান তিনি ও তার স্বজনরা। শুক্রবার আবারও কবর জিয়ারত শেষে বেলা সাড়ে ৩টার দিকে তারা নুহাশ পল্লী ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেন বলে তিনি জানান। হুমায়ূনকে গত ২৪ জুলাই তার নিজের হাতে গড়া নুহাশ পল্লীতে তাকে দাফনের পর কয়েকদিন নুহাশ পল্লীতে কাটিয়ে ঢাকায় ফিরেছিলেন শাওন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৭৪২ ঘ.