২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে নিহত ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বৃহস্পতিবার রাতে বন্য হাতির আক্রমণে একজন নিহত ও একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 10:22 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

বান্দরবান, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বৃহস্পতিবার রাতে বন্য হাতির আক্রমণে একজন নিহত ও একজন আহত হয়েছেন। বাইশারীর ছাগলখাইয়া এলাকায় এ ঘটনায় নিহত ছাবের আহমদ (৫৪) উপজেলার দোছড়ি ইউনিয়নের বাসিন্দা। আহত নাম শহীদুল আলমের (২০) বাড়ি কক্সবাজারের গর্জনিয়ায়। তারা দু’জনই ছাগলখাইয়ায় একটি রাবার বাগানের কর্মচারী বলে পুলিশ জানিয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার ওসি এস এম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কবলেন, রাতে বাগানে পাহারা দেওয়ার সময় পাশের পাহাড় থেকে হাতি এসে ছাবেরকে শূঁড় দিয়ে আছড়ে মারে। আহত শহীদুল আলমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬১৫ ঘ.