২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বাসচাপায় ২ অটোরিকশা যাত্রী নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় বাসচাপায় সিএনজি আটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

সিলেট, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমায় বাসচাপায় সিএনজি আটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। দক্ষিণ সুরমা থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেল ৪টায় হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাস বিপরীত দিকে আসা একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আটোরিকশার দুই যাত্রী নিহত হন। তিনি জানান, এসময় গুরুতর আহত আরো তিন অটোরিকশা যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ বাসচালককে আটক করেছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৮২৬ ঘ.