সিরাজগঞ্জ, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ব্রজবালা গ্রামের একটি পাটক্ষেত থেকে আবুজাল ফকিরের (২৪) লাশ উদ্ধার করা হয়। তিনি সরাতৈল গ্রামের লুৎফর রহমান ফকিরের ছেলে।
শাহজাদপুর থানার ওসি জসিম উদ্দিন সরকার জানান, বুধবার সন্ধ্যার আবুজাল ব্রজবালা বাজারে যায়। এরপর রাতে বাড়ি ফেরেননি তিনি।
সকালে স্থানীয়রা ব্রজবালা গ্রামের একটি পাটক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নিহতের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬১০ ঘ.
bdnews24