২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী এলাকা থেকে এক হাজার ৭৮০ ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 10:25 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

চট্টগ্রাম, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী এলাকা থেকে এক হাজার ৭৮০ ইয়াবাসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কলাতলী রোড়ের পশ্চিম লাহারপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. আবু তৈয়ব (৩২) ও মো. জাকির হোসেন (২৮) এবং কক্সবাজার টেকনাফ থানার বাসিন্দা সায়েদ আলম (২৫) ও চট্টগ্রামের পাহাড়তলী থানার জাহিদ আলম (২৮)। র‌্যাব-৭ এর কর্মকর্তা স্কোয়াডন লিডার নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৬২১ ঘ.