চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
লোকমান হোসেন (৪৭) নামে ওই ব্যক্তি উপজেলার উত্তর খরনার কুয়াইসা পাড়ার মৃত বেট্টা মিয়ার ছেলে।
নলকূপের পানি বাড়ির মধ্য দিয়ে প্রবাহিত করার জের ধরে মঙ্গলবার বেলা দেড়টার দিকে প্রতিবেশী কয়েকজন মিলে তাকে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে নেওয়ার পথে লোকমানের মৃত্যু হয়।
পটিয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমওকে জানান, প্রতিবেশী রহিম, রফিক ও হোসাইদের নলকূপের পানি লোকমানের বাড়ি দিয়ে প্রবাহিত করলে লোকমান এতে বাঁধা দেয়। এর পর ওই ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক জখম করে।
এ ঘটনায় আফরোজা আক্তার রাশি নামে এক নারীকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১২৮ ঘ.
bdnews24