চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকা থেকে ৭৫ হাজার টাকার টাকার জালনোটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ডবলমুরিং থানার আগ্রাবাদ এক্সেস রোড সংলগ্ন সিঙ্গাপুর মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- মো. সুমন (২২) ও মোহাম্মদ আকরাম (২৩)।
তাদের কাছ থেকে এক হাজার টাকার ১৯টি এবং পাঁচশ টাকার ১১৩টি জাল নোট উদ্ধার করা হয়েছে।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) পরীক্ষিৎ দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১৩২ ঘ.
bdnews24