২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সম্পদের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম শুল্ক বিভাগের এক সাবেক কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2012, 10:59 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম শুল্ক বিভাগের এক সাবেক কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার চট্টগ্রাম শুল্ক বিভাগের আমদানি শাখার অবসরপ্রাপ্ত প্রিভেন্টিভ অফিসার জাহাঙ্গীর খানের স্ত্রী সোহেলা চৌধুরীর বিরুদ্ধে ডবলমুরিং থানায় এ মামলা করা হয়। থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক আবদুল আজিজ ভুইয়া বাদী হয়ে দুদক আইন ২০০৪ সালের ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি করেছেন। আবদুল আজিজ ভুইয়া জানান, ২০ লাখ ২০ হাজার ১৪৩ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১৩ লাখ ১৭ হাজার ৯০৯ টাকার জ্ঞাত আয় বহির্র্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা হয়েছে। দুদকের প্রাথমিক তদন্তে এর সত্যতা মিলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৬৫৩ ঘ.